সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে আ.লীগ নেতা সেলিম সিকদার গ্রেপ্তার

মির্জাপুরে আ.লীগ নেতা সেলিম সিকদার গ্রেপ্তার

 

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি

মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক উপজেলা আ.লীগের সদস্য সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিম সিকদার উপজেলা সদরের বাওয়ার রোডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কফিল উদ্দিনের ছেলে। গত বুধবার রাতে সেলিমের স্ত্রী রুবি আক্তার কনাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম সেলিম সিকদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;