
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গত শনিবার বিকেলে সড়ক
দূর্ঘটনায় আহত হওয়ায় ঘটনায় রোববার সকালে মহাসড়ক অবরোধ করার আশংকায়
কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দুইদিন সাধারণ ছুটি দিয়েছে। শনিবার রাতেই
জিএমএস টেক্সটাইল লিমিটেড কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা এম
গোলাম মোস্তফা দুই দিনের বন্ধের একটি নোটিশ প্রধান গেইটে সাটিয়ে
দেন। তিনি নোটিশে শ্রমিকদের ১২ টি দাবি মেনে নেওয়ার ঘোষণাও দেন।
শ্রমিকরা জানায়,উপজেলার সূত্রাপুর এলাকার জিএমএস টেক্সটাইল লিমিটেড
নামের একটি কারখানার শ্রমিকরা শনিবার বিকালে ছুটির সময় মহাসড়ক অতিক্রম
করার সময়ে ঢাকাগামী একটি বাসের চাপায় সাগর কুমার (৪৫) ও মরিয়ম
বেগম(২৫) নামের দুই শ্রমিক গুরতর আহত হন। এসমেয় তাদের সহকর্মী শ্রমিকরা
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ খবর কারখানার অন্য শ্রমিকদের মধ্যে
ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অব¯’ান নিয়ে
অবরোধ সৃষ্টি করে। শ্রমিকরা শনিবার রাত নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে
রাখালে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে
চলাচলকারী।
মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা জিএমএস টেক্সটাইল কারখানার সামনের
মহাসড়কের উপর একটি ফুটওভার ব্রীজ নির্মানসহ বেশ কিছু দাবি তুলে। রাত ৯
টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে সাড়ে নয়টার দিকে
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক নিয়ন্ত্রণের জন্য এবং রোববার মহাসড়ক অবরোধের আশংকা করে রাতে
জিএমএস কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা
স্বাক্ষরিত একটি নোটিশ দেন। তিনি ওই নোটিশে উল্লেখ্য করেন, জিএমএস
টেক্সটাইল লিমিটেড এর কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদেরকে অবগত
করানো যাচ্ছে যে, ম্যানেজমেন্টের সিদ্ধান্তক্রমে ১ থেকে ২ জুন পর্যন্ত সাধারণ
ছুটি ঘোষণা করা হলো। শ্রমিকদের জন্য এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে।
ফুটওভার ব্রীজের কাজ দ্রæত সময়ের মধ্যে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আহত
শ্রমিকের সুচিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। ডেইলি লেবারের চাকুরীর বয়স ১ বছর
হলে স্থায়ী করা হবে। অফিসের ভিতরের গালাগালি করা যাবে না। সিকিউরিটি
কোন শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করবে না। ১০ দিন পর্যন্ত লেট হলে হাজিরা
বোনাস পাবে। মেডিকেল টিমকে পরিরবর্তন করা হবে। আন্দোলনকারী শ্রমিকের
বিরুদ্ধে ব্যববস্থা নেওয়া হবে না। ময়লা পানি বাহিরে ফেলা হবে না। দূর্ঘনাজনিত
মৃত্যু ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কারখানা শ্রমিক মরিয়াম আক্তার, জুলেখা রহমান, পারভীন আক্তার বলেন, তারা কারখানার
সামনে দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রীজ নির্মাণসহ বেশ কিছু দাবি
জানিয়ে আসলেও কারখনা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ
করেনি। বার বার এখানে দুর্ঘটনা ঘটছে।
এঘটনায় জিএমএস টেক্সটাইল লিমিটেড কারখানার প্রধান নির্বাহী
কর্মকর্তা এম গোলাম মোস্তফার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার
মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে একটি ক্ষুদে বার্তা দেওয়া হলেও তিনি কোন
উত্তর দেননি।
কালিয়াকৈর থানার পরিদর্শক মোঃ যোবায়ের বলেন, কারখানা কর্তৃপক্ষ ঝামেলা
এড়ানোর জন্য রোববার ও সোমবার দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে।
আগামী মঙ্গলবার কারখানা যথারীতি খুলে দেয়া হবে। তবে শ্রমিকদের অধিকাংশ
দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal