নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর সাহেব বাজার বাইপাশ এলাকায় রোববার সকালে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও
উপজেলার সর্ববৃহৎ এবং প্রাচীনতম ঐতিহ্যবাহী কালিয়াকৈর কলেজের নাম অনুকরন করে ’জাতির পিতা
বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের’ এর নাম ’কালিয়াকৈর সরকারি কলেজ ’এ পরিবর্তনের জারীকৃত
প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কালিয়াকৈর কলেজের
সকল শিক্ষক ,শিক্ষিকা,ও শিক্ষার্থীরা ।এসময় সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ
যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরেন দুর পাল্লার যাত্রীরা ।পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে
মহাসড়ক থেকে সড়ে যায় শিক্ষার্থীরা ।
কালিয়াকৈর কলেজের প্রিন্সিপাল লুৎফর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচীতে এসময় বক্তব্য রাখেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, ওই কলেজের সহকারী অধ্যাপক
রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক সাইদুর রহমান,সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম,প্রভাসক আলাউদ্দিন
আহমেদ ,প্রভাসক এরশাদ আলী,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী সৈয়দ রফিকুল হাসান রিজভী,যুগ্ন
আহবায়ক ইমরান হোসেন ইমন,ছাত্রনেতা সজিব হোসেন প্রমুখ ।
এসময় বক্তারা জানান আমাদের কালিয়াকৈর কলেজের আজকের প্রতিবাদের মূল উদ্দেশ্য ১৯৬৬ সালে
প্রতিষ্ঠিত কালিয়াকৈর কলেজের নাম ও ঐতিহ্য বিনষ্ট করে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চন্দ্রা কলেজকে
কালিয়াকৈর সরকারি কলেজ নামে শিক্ষা মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করেছে।
আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ৫০০০.০০ (পাঁচ হাজার) ছাত্র-ছাত্রী, এলাকার আপামর জনতার দাবি উপেক্ষা করে
নামকরণ সংক্রান্ত জটিলতা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঈদের পর আগামী ১৬জুন থেকে
লাগাতার আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল পথ অবরোধ করা হবে।বক্তারা আরো বলেন ওই
কলেজের আগেই আমাদের কলেজ সরকারী অনুমোদন পাওয়ার কথা সেখানে কতৃপক্ষ আমাদের সাথে বৈষম্য
করেছে ।এখন আমাদের করেজের নামে কেন অন্য কলেজের নাম করন করতে হবে ।
এদিকে রোববার সকালে ১১ টার দিকে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পর বেলা
১২ টার দিকে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যানজুট হয় ।
projonmo21.com Popular bangla online newsportal