সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়ীতে ডাকাতি,টাকা স্বর্ণালঙ্কার লুট

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়ীতে ডাকাতি,টাকা স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি (রেলওয়ের হেড কোয়ার্টারে কর্মরত) আবিদা সুলতানার গ্রামের বাড়ীতে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।শুক্রবার (৩০) দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া ঠেঙ্গারবান্দ গ্রামে এ ঘটনা ঘটে ।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় শুক্রবার রাত তিনটার দিকে একদল ডাকাত সদস্য বাড়ীর ভিতরে বাড়ীর ড্রইং রুমের বেলকলনীর গ্রীল কেটে ডুকে । পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে রাখে। এসময় ডাকাত সদস্যরা আরমারিসহ বিভিন্ন স্থানে থেকে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ ও ৩টি মোবাইল সেট নিয়ে লুট করে নিয়ে যায়। নিজ গ্রামের বাড়ীতে ডাকাতির খবর পেয়ে ছুটে আসেন এ ডিআইজি। এ ঘটনার পর সকালে পুলিশ ,ডিবি, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে আসেন ।

ডিআইজি আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ডাকাতির ঘটনায় এলাকায় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গেলো চলতি মাসে একই স্টাইলে আরো দুটি ডাকাতির ঘটনা ঘটে উপজেলার কালিয়াদহ গ্রামে শিক্ষকের বাড়িতে ও চাপাইর এলাকায় এক প্রবাসীর বাড়িতের ডাকাতি হয় ।এদিকে পর পর কয়েটি ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সদস্যরা ।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাত সদস্যদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে

ছ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;