নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতু, বিদ্যূৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমি জানতে পেরেছি গাজীপুরে অনেক অবৈধ সংযোগ রয়েছে। এই অবৈধ সংযোগের সাথে যে সকল তিাসের কর্মকর্তা জড়িত সেই সব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (৩১ মে)সকালে সড়ক পরিবহন ও সেতু, বিদ্যূৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা টাওয়েল টেক্স লিমিটেড নামক একটি কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেছেন।
এ উপদেষ্টা আরো বলেন, আমি সরেজমিনে গ্যাস ও বিদ্যূৎ সরবরাহ দেখতে এসেছি। এর আগে সাভারে ভাপজাতে দেখে এসেছি। ইতিপূর্বে শিল্প কারখানার মালিকরা গ্যাস ও বিদ্যূৎ পাচ্ছেন না এর সত্যতা পাচ্ছিলাম না। তাই সরাসরি দেখতে এসে গ্যাস সংকটের সত্যতা পেয়েছি। আমরা এই সংকট উত্তরের জন্য এলপিজি আনতেছি। ইতিমধ্যেই একটা কারগো এসেছে। আবহাওয়ার কারণে ড্রপিং করতে পারে নাই। আজকের বিকালের মধ্যেই ড্রপিং হলে এ গ্যাসের উন্নতি হবে। আমরা এ বিষয়গুলো মনিটরিং করবো।
এ সময় উপদেষ্টার সাথে জ্বালানি মন্ত্রনালয়ের সচিব সাইফুল ইসলাম, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ডা ডিষ্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী পারভেজ আহসেদ,পল্লীবিদ্যূতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম,টাওয়াল টেক্স লিমিটেডের পরিচালক এম শাহাদত হোসেন সোহেল উপস্থিত ছি
লেন ।
projonmo21.com Popular bangla online newsportal