সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দূর্ঘনায় শ্রমিক আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈরে সড়ক দূর্ঘনায় শ্রমিক আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শনিবার বিকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দূর্ঘনায় জিএম এস ফ্যাসন কারখানার দুই শ্রমিক সড়ক পারাপারের সময় আহতের ঘটনার প্রতিবাদে ও ফুটওভারব্রীজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা ।এসময় সড়কের ঊভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে র্দীঘ যনজটের সৃষ্টি হয় ।এতে ভোগান্তীতে পড়েন সাধারন পথচারী ও দূরপাল্লার যাত্রীরা ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বিকাল পাচঁটার দিকে জিএম এস কারখানা ছুটির পর শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হ”িছলেন ।এসময় চন্দ্রাগামী একটি অজ্ঞাতনামা বাস ধাক্কায় ওই কারখানার শ্রমিক সাগর কুমার মহত্ব(৪৫) ও মরিয়ম বেগম(২৫) দুই শ্রমিক গুরতর আহত হন ।পরে আহত দুই শ্রমিককে ¯’ানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপতালে ভর্তি করেন ।এদিকে সহকর্মী আহতের প্রতিবাদে ও ফুটওভারব্রীজের দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিকাল সাড়ে পাচটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ।এসময় সড়কের দুই পাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরি¯ি’তি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন ।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো: যোবায়ের জানান সড়ক দূর্ঘটনায় দুই শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে ।শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;