সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

 

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামের এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

 

ওই দম্পতির বাড়ি নিলফামারী জেলায়। তারা সোহাগপুর এলাকার মোসা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

 

পুলিশ জানায়,  কবিতা ও সুজন দম্পতি ওই এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করত। কবিতা হামিম গ্রুপের এক্সফ্লোর গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে চাকরি করতেন এবং তার স্বামী সুজন মিয়া অটোরিকশার মিস্ত্রির কাজ করত।

 

বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় সুজন মিয়া বটি দিয়ে কুপিয়ে স্ত্রী কবিতাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

 

মির্জাপুর থানার ওসি মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;