নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারীসহ ওর্য়াড যুবলীগের সহ সভাপতিতে গ্রেফতার করেছে পুলিশ ।
মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার বাড়ইপাড়া হিজলতলী এলাকায় পুলিশ অভিযান চালায় এসময় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার হোন ।গ্রেফতারকৃতরা হলেন হিজলতলী গ্রামের শুকুর খানের ছেলে আছিব মিয়া(২৩) ও একই এলাকার সালাউদ্দিন খানের ছেলে ইমরান খান(২৫) ।গ্রেফতারকৃত দুই মাদক কারবারীকে দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ ।
অপরদিকে একই দিনে দুপুরে উপজেলার মধ্যপাড়া এলাকা থেকে মধ্যপাড়া ৫নং ওর্য়াডের নিশিদ্ধ সংগঠন ওর্য়াড যুবলীগের সাবেক সহ সভাপতি রিপন হোসেনকে গ্রেফতার করেন মৌচাক ফাঁড়ি পুলিশ ।সে কুয়ারচালা গ্রামের আব্দুর রহমান চৌকীদারের ছেলে ।তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে ।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।
কালিয়াকৈর থানার পরিদর্শক মোঃ যোবায়ের জানান আজ ভোরে দুই মাদক ব্যাবসয়াীকে গ্রেফতার করা হয় ।পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে । রাজনৈতিক মামলায় গ্রেফতার যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যব¯’া প্রক্রিয়া
দিন ।
projonmo21.com Popular bangla online newsportal