নিজস্ব প্রতিবেদক
আগামী জুন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিলেই আমরা সš‘ষ্ট বলে জানান জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর ১ আসনের প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকসী ।তিনি বৃহস্পতিবার(২৯ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর বাজার মডেল মসজিদ সেমিনার হলে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ।তিনি আরো বলেন আমার বক্তব্য জামায়াতের যে সেন্ট্রাল নেতৃবৃন্দ রয়েছে তাদের চেয়ে ভিন্ন কিছু নয় ।তারা যে বক্তব্য সে বক্তব্যই আমার বক্তব্য ,আমরা জুন মাসের মধ্যে র্নিবাচন চেয়েছি তবে অবশ্যই সংস্কার সহ ।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী মো: সফিউদ্দিন ,মতবিনিময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস,মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সিনহা মামুন,উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন সরকার,পৌর জামায়াতের আমির ইয়াসিন আলী মৃর্ধা প্রমুখ ।এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন ও জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীরা ।
projonmo21.com Popular bangla online newsportal