আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে ইয়ামিন হোসেন নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন হোসেন বৈন্যা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
জানা গেছে, সোমবার বিকালে ইয়ামিন হোসেন গোসল করতে করতে নদীর পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দৌলতপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন হোসেনকে মৃত ঘোষণা করেন।
projonmo21.com Popular bangla online newsportal