সর্বশেষ :
Home / লিড নিউজ / কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত একাধিক

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত একাধিক

 

 

মোঃ আসাদুজ্জামান নুর , কালীগঞ্জ প্রতিনিধি:

 

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) সন্ধায় কালীগঞ্জ পৌর সভার ভাদার্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় টংগী ঘোড়াশাল বাইপাস সড়কে সিএনজি চালিত অটোরিক্সায় ঘোড়াশাল থেকে মীরের বাজার যাওয়ার সময় টঙ্গী কালীগঞ্জ বাইপাস সড়কের ভাদার্তী এলাকায় বিল্লালের হোটেলের সামনে একটি অনুমোদন হীন লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নারী যাত্রী সুলতানা ( ৩২ ) নামের ৪ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এমদাদুল হোছাইন বলেন, ডিউটি অফিসারের কাছে থেকে খবর পেয়ে আমি ও উপ পরিদর্শক মাজাহারুল হক ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে আমরা পৌছার পুর্বেই ঘাতক লড়িটি চলে যায়। দুর্ঘটনায় ড্রাইভার সহ ৮ জন আহত হয়েছেন। নিহতের স্বামী কাজল মিয়ার আবেদনর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছারা মৃতদেহ হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব‍্যরত চিকিৎসক মুশশারাত ইয়াসমিন জানান, সন্ধ্যা ৭টায় দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতলে আসার পূর্বেই সুলতানা নামের চার মাসের অন্তঃসত্তা এক নারী মারা যায়। বাকী ৮ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। সিএনজি ড্রাইভার মোঃ আরিফ আশংকাজনক অবস্থায় আই সি ওতে ভর্তি রয়েছে তার বাসা কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বাঙ্গাল হাওলা গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!