সর্বশেষ :
Home / সারাদেশ / মির্জাপুরে ৩ হাফেজকে পাগড়ি প্রদান

মির্জাপুরে ৩ হাফেজকে পাগড়ি প্রদান

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে রওজাতুল মদিনা মাদ্রাসায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হেফজ সমাপনকারী ৩জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পৌরসদরের পোষ্টকামুরী দক্ষিণপাড়া রওজাতুল মদিনা মাদ্রাসায় এ পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়।

হিলড়া আদাবাড়ী মদিনাতুল উলুম মাদ্রাসার মোহ্তামিম হযরত মাওলানা ইব্রাহিম এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পরিচালনা করেন রওজাতুল মদিনা মাদ্রাসার মোহ্তামিম মাওলানা রেজাউল করিম।

প্রধান অতিথি অতিথি হিসেবে হাফেজদের পাগড়ি প্রদান ও সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ তালিমুদ্দীন ওয়ায়েজিনে পরিষদের সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ্তায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!