সর্বশেষ :
Home / সারাদেশ / মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক

মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক সমাবেশ করেছেন জেলা প্রশাসক শরীফা হক। শনিবার উপজেলার ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো. দুলাল মিয়া উপস্থিত ছিলেন।

দুপুরে জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে শিক্ষার্থীদের সমাবেশ ক্লাশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মেধা যাচায়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং পুরস্কার প্রদান করেন। পরে তিনি অভিভাবক সমাববেশে বক্তৃতা করেন। জেলা প্রশাসক শিশুদের মেধা বিকাশে এবং লেখাপড়ায় মনোনিবেশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের করনীয় সম্পর্কে পরমর্শ দেন। লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় আগ্রহী করার প্রতি গুরুত্বারোপ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!