
নিজস্ব প্রতিবেদক:
কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে পৌর ৯নং ওর্য়াড শ্রমিকদলের আয়োজনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শনিবার সন্ধ্যায় ওর্য়াড শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য শমসের তালুকদারের সভাপতিত্বে ও ৯নং ওর্য়াড শ্রমিক দলের সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব উদ্দিন যুবরাজ,জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য সোহেল রানা,পৌর ৩নং ওর্য়াড শ্রমিক দলের সভাপতি ইউনুস আলী,মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের র্কাযকরী সভাপতি হুমায়ুন কবির জিয়া,১ নং ওর্য়াড শ্রমিক দলের সভাপতি আরমান হোসেন,মো: শাহআলম,লিটন সিকদার প্রমুখ
।
projonmo21.com Popular bangla online newsportal