সর্বশেষ :
Home / সারাদেশ / মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

 

মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক মো. আজিজুর রহমান মল্লিক কে যুগ্ম আহবায়ক ও তারাপদ সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

শুক্রবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক আব্দুস সালাম জানান, মির্জাপুর উপজেলার বাসিন্দাদের মধ্যে গ্রাজুয়েট ডিগ্রীধারী যে কেউই এ সংগঠনের সদস্য হতে পারবেন। যারা নির্দলীয়ভাবে সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকতে চান তারা এ সংগঠনের সাথে যুক্ত হতে পারেন। আগামী ১১ জুন সংগঠনটির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!