নীলফামারী জেলা প্রতিনিধি
বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অফিসের উদ্দ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ। উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামানের সঞ্চালনা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক নুসরাত জাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল আলিম, উপ-সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার রায় ও নর সুন্দর সমিতির সভাপতি, সফিকুল ইসলাম প্রমূখ।
সেমিনারে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানানমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সরকারের সে উদ্দ্যোগ বাস্তবায়নে কাজ করছি।
projonmo21.com Popular bangla online newsportal