সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে দুস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দেওয়া অনুদানের চেক বিতরণ

গাংনীতে দুস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দেওয়া অনুদানের চেক বিতরণ

 

মেহেরপুর প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ত্রাণ তহবিল হতে মেহেরপুরের গাংনীতে অসহায় ও অসুস্থ্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ অক্টোবর), দুপুরের দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন এর গাংনী থানা রােডস্থ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।

ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর এর সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও অসুস্থ্য রোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।

এসময় গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৮ জন অসুস্থ্য ব্যক্তির মাঝে ৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;