সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সালথায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 

বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ৩৫ জন জেলেকে ১টি করে মোট ৩৫টি বকনা বাছুরসহ খাবার ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!