সর্বশেষ :
Home / সারাদেশ / মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গ্রেপ্তার

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

রোববার রাতে টাঙ্গাইল সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

ওয়াকিল আহমেদ উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের আব্দুল আলীম আলালের ছেলে।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আবির নামে এক শিক্ষার্থী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই হামলার ঘটনায় পুলিশি তদন্তে ওয়াকিলের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত ওয়াকিল আহমেদকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!