সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে ছাত্রদল নেতা সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ কর্মসূচি

দৌলতপুরে ছাত্রদল নেতা সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ কর্মসূচি

 

 

আব্দুল আল মামুন (মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুরে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৮মে) মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদল প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের জড়িত মূল ঘাতকসহ সব আসামীকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠ বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবীতে সরকারি মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদল এর প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।

 

প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন

সরকারি মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা শেখ কায়ছার নাঈম,মোঃ মিজানুর রহমান, সুজন রানা,ইশতিয়াক আহমেদ রানা সহ সরকারি মতিলাল ডিগ্রি কলেজ এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!