নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় সুমি রানী রায় (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের হাগুড়ারডাঙ্গা কবিরাজপাড়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানাযায়, নিহত সুমি রানী রায় ওই গ্রামের দিনমজুর রাজকুমার রায়ের মেয়ে। পরিবারের হালধরতে সুমি সৈয়দপুর ইপিজেডের একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতো। তবে ঘটনার তিন দিন আগ থেকে তিনি কর্মস্থলে যাওয়া বন্ধ করে দেন । তাকে পরিবার থেকে উৎসাহ দেওয়া সত্ত্বেও কেন হঠাৎ করে সে কাজে যাওয়া বন্ধ করেন, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমির বাবা কৃষি কাজ করেন এবং মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে পরিবার চালান। পরিবারের সকলেই কাজে ব্যস্ত থাকার সুযোগে রোববার দুপুরে সুমি নিজ শয়নকক্ষে তীরের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য
নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal