কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে আশরাফুল ইসলাম কাজল সাধারন সম্পাদক পদে মো. হায়দার আলী শেখ নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দলিল লেখক ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোনায়েম খান মোমেন, কোষাধ্যক্ষ আবু তাহের, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন নির্বাচিত হন। কার্যকরি সদস্য পদে মোতাছিম বিল্লাহ নয়ন, মিজানুর রহমান ও হাবিব রানা নির্বাচিত হয়েছেন।
এর আগে যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও প্রচার সম্পাদক পদে মুনশুর আলম শেখ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান। নির্বাচন সমন্বয়ককারী হিসেবে ছিলেন আনোয়ারুল হক বাচ্চু, জাকির হোসেন খন্দকার ও আমিনুল ইসলাম।
projonmo21.com Popular bangla online newsportal