সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ঈদ যাত্রায় যানজট নিরসনে প্রস্তুতি সভা

কালিয়াকৈরে ঈদ যাত্রায় যানজট নিরসনে প্রস্তুতি সভা

 

নিজস্ব প্রতিবেদক
ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে সরকারি বেসরকারি সকল দফতরের
সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫মে) সকালে কালিয়াকৈরে উপজেলা সেমিনার
কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইওয়ে পুলিশ,জেলা পুলিশ,সড়ক বিভাগ এবং শ্রমিক ফেডারেশনের
সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে,কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প-কারখানা রয়েছে। এসব শিল্প কারখানা
ছুটি ঘোষণা হলেই চন্দ্রা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ প্রতিবছর
চন্দ্রা দিয়ে তাদের বাড়ি যেতে হয়। যার ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজটের
সৃষ্টি হয়। চন্দ্রা এলাকায় মহাসড়কের দুপাশে প্রায় শতাধিক গণ-পরিবহণের টিকেট কাউন্টার রয়েছে।
এসব কাউন্টারে পরিবহণগুলো যত্রতত্র ভাবে মহাসড়কে পাকিং যাত্রী উঠানামার কারণে বেশির ভাগ যানজটের
সৃষ্টি হয়।এছাড়া ঈদ আসলেই চন্দ্রা এলাকা জুড়ে ছিনতাইকারী,মলমপার্টিদের দৌরাত্ব বেড়ে যায়।
ফলে এদের কাছে সাধারণ যাত্রীরা হয়রাণির শিকার হতে হয়। এবার ঈদে মহাসড়কে যেন যাত্রীরা নিবিঘ্নে
বাড়ি যেতে পারে সেই লক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের
আয়োজনে হাইওয়ে পুলিশ,জেলা পুলিশ,সড়ক বিভাগ এবং শ্রমিক ফেডারেশনের সকল কর্মকর্তা
কর্মচারীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ
,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান,নাওজোর হাইওয়ে
থানায় ওসি রইছ উদ্দিন,কালিয়াকৈর থানার অপারেশন ওসি যোবায়ের আহমেদ,জেলা পুলিশের টিআই
এডমিন শাহাবুদ্দিন আহমেদ। এসময় আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ধসঢ়;ন করতে সকল শ্রেণী পেশার মানুষকে
আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;