সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিকে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিকে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার বিকালে বকেয়া বেতন ও সার্ভিস ভাতার
দাবিতে ঢাকা টাঙ্গাইল মাহসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা ।এসময়
সড়কের উভয় পাশেই যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।এসময় প্রায় আধা
ঘন্টা যানচলাচল বন্ধ থাকে ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় গত ৯ নভেম্বও কারখানাটির উৎপাদন কাজ সর্ম্পুন বন্ধ হয়ে
গেলে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষনা করেন কারখানা কতৃপক্ষ ।এদিকে শ্রমিকরা দুই মাসের বকেয়া
বেতন সাৎসরিক ছুটি ও প্রফিডেন্ট ফান্ডের টাকার জন্য শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করেন ।এদিকে
একাদিকবার বেতন পরিশোধ করার জন্য তারিখ ঘোষনা করেন কারখানা কতৃপক্ষ ।শেষ গত ২৮ এপ্রিল বেতন
পরিশোধ করার কথা থাকলে শ্রমিকরা ১ মে সকালে কারখানার মুল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে
।এসময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে যৌথ বাহিনীর সহযোগিতায়
সেদিনের মতো কর্মসূচী স্থগিত করেন শ্রমিকরা ।এর কিছুক্ষন পর ১৫ মে বেতন পরিশোধ করার তারিখ
জানিয়ে কারখানার মুল ফটকে নোটিশ টানিয়ে দেয় কারখানা কতৃপক্ষ ।এদিকে বৃহস্পতিবার সকালে
পাওনা বেতন নিতে এসে কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে র্ব্যথ হয়ে বিকাল তিনটার দিকে
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ।এসময় খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ
এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে গিয়ে কারখানার সামনে প্রায় দের
শতাধিক শ্রমিক অবস্থান নেয় ।

শ্রমিকদের ভাষ্য, কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করছে। তাঁরা হুঁশিয়ারি
উ”চারণ করে বলেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
পুরোপুরি অবরোধ করা হবে।এসময় শ্রমিকরা আরো জানান গত ৮ মাস ধরে পাওনা টাকা দিবে বলে একের
পর এক তারিখ দিচ্ছেনা কারখানা কতৃপক্ষ ।কিš‘ পাওনা টাকা এখনো প্রদান করেনি ।শেষ (১৫ মে)আজকে
বেতন পরিশোধ করার কথা ছিলো কিš‘ তাদের আজ কোন পাত্তাই নেই ।

কালিয়াকৈর থানার পরির্দশক মোঃ যোবায়ের জানান ৮ মাস ধরেই শ্রমিকরা বেশ কয়েকবার বেতনের
দাবিতে বিক্ষোভ করছে ।কারখানা কতৃপক্ষ কয়েকবার তারিখ দিলেও তারা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি
।আজকে টাকা পরিশোধ করার কথা ।শ্রমিকরা বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মহাসড়ক
অবরোধ করেছিলো ।পরে শ্রমিকদের বুঝিয়ে সড়িয়ে দিলে তারা কারখানার মুল ফটকে অবস্থান নেয়
।কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!