
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিনপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে এগারোটার দিকে পার্শবর্তি সরকারি শালবন থেকে অজ্ঞাতনামা(৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।প্রাথমিকভাবে পুলিশের ধারনা মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ।পরে লাশটি বুধবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে ওই অজ্ঞাত ব্যক্তি অসুস্থ্য ’ ও অস্বাভাবিক অবস্থায় কালামপুর দক্ষিণপাড়া এলাকার কাজলি সিএনজির পাম্পের পিছনে পরে ছিলেন ।এছাড়াও কয়েকদিও ধরে এলাকায় এলোমেলো ভাবে ঘুরাফেরা করছিরেন । তাকে দেখে এলাকাবাসী ধারণা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ’। পরে তারা সহানুভূতির বশে তার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ তার মৃত্যু হলে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করেন।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয় ।পরে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাপাতালের মর্গে পাঠানো হ
য়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal