সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

ভ‚ক্তভোগী শিশুর মা মির্জাপুর থানায় লিখিত অভিােগ করলে ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত বাবুল মিয়াকে (৫০)বিকেলে আটক করেছে পুলিশ।

আটককৃত বাবুল মিয়া ভাতগ্রাম ইউনিয়নের গাড়াইল গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষন পর অন্য একটি শিশু ভ’ক্তভোগী শিশুটির মাকে খবর দেয়, বাবুল মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। খবর পেয়ে শিশুটির মা এবং বাড়ির লোকজন দৌড়ে ঘটনাস্থলে গেলে বাবুল মিয়া পালিয়ে যায়।

ভ‚ক্তভোগী শিশুর কাছে ঘটনার বিস্তারিত শুনে শিশুটির মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বিকেলেই পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল মিয়াকে আটক করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;