সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বন বিভাগের দুই দালালকে বেঁধে রাখলো গ্রামবাসী

কালিয়াকৈরে বন বিভাগের দুই দালালকে বেঁধে রাখলো গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া শিমুলিয়া গ্রামে শনিবার সকালে বনের জমিতে তুলা ঘর থেকে চাদা দাবির অভিযোগে মনোয়ারা বেগম(৪৫) ও মোশারফ হোসেন(৩৬) নামে দুই ব্যক্তিকে রশি দিয়ে বেধে রাখে গ্রামবাসী ।খবর পেয়ে দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বন বিভাগের দালালী করে আসছেন ।এদিকে প্রায় সময় বনের জমিতে ঘর তুলতে হলে বন বিভাগসহ তাকে দিতে হয় বিপুল পরিমান চাদাঁ ।চাদা না পেলে বন বিভাগের মামলায় সহায়তা করাসহ ঘর ভাঙ্গার কাজও করেন মনোয়ারা বেগম ।তার বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের পরিচয়ে সাধারন গ্রামবাসীর বিরুদ্ধে নানা হয়রানীর অভিযোগ করেন গ্রামবাসী ।এদিকে শনিবার সকালে ওই গ্রামের লুৎফর রহমানের বনের জমিতে গড়ে উঠা বাড়িতে চাঁদা চাইতে গেলে এদেও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মনোয়ারা ও তার সহযোগী মোশারফকে ঘরের খুটির সাথে রশি দিয়ে বেধে রাখে ।বেধে রাখার নির্যাতনের একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হলে পুলিশ ঘটনা¯’ল থেকে দুই ব্যক্তি উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।এসময় তাদের বিচারের দাবিতে প্রায় শতাধিক গ্রামবাসী থানার সামনে অব¯’ান নেয় ।পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আর কোন দিন এমন কাজের সাথে জড়িত থাকবেনা এমন মুচলেখা দিয়ে মুক্তিপান মনোয়ারা ও মোশারফ ।

গ্রামবাসীর পক্ষে এরশাদ হোসেন ও নয়ন সিকদার বলেন মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বনের দালালী করে আসছেন বিভিন্ন সময় গরীব মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা চাদা আদায়সহ টাকা না দিলে বনের মামলা ও ঘর ভাঙ্গার ভয় দেখায় ।এর দালালীর টাকায় গড়ে তুলেছে তিনতলা বাড়ি ও কিনেছে অনেক জমিজমা ।তার অত্যাচারে গ্রামবাসী আমরা অতিষ্ট ।আমরা এর বিচার চাই ।

কালিয়াকৈর থানার পরির্দশক(তদন্ত) জাফর আলী খান বলেন ওই মহিলাসহ দুইজনকে চাঁদা দাবির অভিযোগে গ্রামবাসী বেধে রাখে ।পরে খবর পেয়ে পুলিশ দুকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ।পরে গ্রামবাসীর দুই পক্ষের সমযোতায় তাদের মুচলেখার মাধ্যমে ছেড়ে দেয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!