সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কালীগঞ্জে প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সীসহ আওয়ামীলীগের ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২১ আগষ্ঠ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

এছাড়া বিশেষ ক্ষমতা আইনে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির খন্দকার, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সদস্য মো.আল-আমিন ভূইয়া, পৌর ৩ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মো.শাহ জালাল ভূইয়া, জামালপুর ইউনিয়ন আ’লীগের সদস্য মো.মোসলেহউদ্দিন, পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ফারুক হোসেন, আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো. গোলজার হোসেন, সোলাইমান মৃধা, সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ৮(২)২৫, তারিখ ৯/২/২৫, ১৬(২)২৫, তারিখ ১৯/২/২৫ ও ৪(৮)২৪, তারিখ ২১/৮/২৪ নং মামলায় আটক দেখানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আ’লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;