সর্বশেষ :
;
Home / সারাদেশ / সখীপুরে সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু

সখীপুরে সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু

 

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি

 

 

 

 

টাঙ্গাইলের সখীপু‌রে বিষধর সাপের ছোবলে কাজলী বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

 

শনিবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজলী বেগম কালমেঘা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

 

ওই নারীর ছেলে হোসেন আলী জানান, সকালে মা পানি আনার জন্য বাড়ির উঠানের একপাশে স্থাপিত নলকূপ চাপতে যান। সেখানে আগে থেকে থাকা বিষধর সাপ তার বাঁ হাতের আঙ্গুলে কামড় দেয়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই তাকে (ছেলেকে) জানান। তাৎক্ষণিক স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। ওই নারীর বাঁ হাতের দুটি আঙ্গুলে ক্ষত চিহ্ন দেখা গেছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;