সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সালথায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ মে) বিকেলে উপজেলার কাউলিকান্দা, ভাওয়াল, কদমতলা, মোড়েরহাট এলাকার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা

চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

 

অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী। এ সময় সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এএসআই শাহবুদ্দিন খান উপস্থিত ছিলেন।

 

উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, সালথা উপজেলা কুমার নদে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। চায়না দুয়ারী জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী বড় হওয়ার আগেই মারা পড়ে যায়। তাই দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!