সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ডাকাত সন্দেহে তিন যুবক আটক, মামলা দিয়ে জেলা কারাগারে প্রেরণ

কালিয়াকৈরে ডাকাত সন্দেহে তিন যুবক আটক, মামলা দিয়ে জেলা কারাগারে প্রেরণ

 

 

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী মোড়ে মঙ্গলবার ভোররাতে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে সোহাগ পল্লী মোড়ে একটি অটোরিকশায় করে ঘোরাঘুরি করছিলেন তিন যুবক। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাদের গতিরোধ করে। নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন,নাটোর জেলার সিংগড়া থানার রুহুল আমিনের ছেলে আবির হোসেন (২০), যশোর জেলার ঝিকরগাছা থানার বামরসাগুন এলাকার আব্দুল গণির ছেলে ইসরাফিল (২৮) কুষ্টিয়া সদর উপজেলার খোসনা ঝানিপুর এলাকার শুকুর আলীর ছেলে জসীম উদ্দিন (২২)।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;