
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে এডিবি (রাজস্ব) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ লিজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগন উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে এডিপি (রাজস্ব) থেকে প্রাপ্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। ক্রীড়া সমাগ্রীর মধ্যে রয়েছে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী।
শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর, ০৫.০৫.২০২৫, ০১৭১২৭৩৮৫৩৮
মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর প্রতিনিধি
মির্জা
পুর প্রতিনিধি
projonmo21.com Popular bangla online newsportal