সর্বশেষ :
Home / সারাদেশ / আলফা ইন্সুইরেন্স কোম্পানীর মাসিক শাখা ব্যবস্থাপক সভা অনুষ্ঠিত 

আলফা ইন্সুইরেন্স কোম্পানীর মাসিক শাখা ব্যবস্থাপক সভা অনুষ্ঠিত 

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী

 

 

আলফা ইন্সুইরেন্স কোম্পানীর মাসিক শাখা ব্যবস্থাপক সভা অনুষ্ঠিত।

 

০৩/০৫/২০২৫ ইং রোজ শনিবার  “আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড” এর এ জে টাওয়ারের

 

প্রধান কার্যালয়ের সন্মেলন কক্ষে “মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং মে-২০২৫ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি।

 

সভায় বক্তব্য রাখেন

 

ডিএমডি (ট্রেনিং) সাজেদুল বারী,

 

ডি.এম.ডি. (অপারেশন) মোহাম্মদ শাহ আলম মামুন, এবং সারাদেশ থেকে আগত সেলস ম্যানেজার, এসিসট্যান্ট সেলস ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

 

এদিকে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এ এপ্রিল (২০২৫) মাসের প্রমোশন, আলফা লাইফ ইন্স্যুরেন্সে পুনরায় ফিরে আসা এবং নতুন যোগদান সহ ৪ জন এসিসট্যান্ট সেলস ম্যানেজার, ২৩ জন ব্র্রাঞ্চ ম্যানেজার, ৭৯ জন ইউএম ও ৬৪৫ জন এফএ যোগদান করেন এবং ব্যবসায়িক কার্যক্রম শুরু  করেন।

 

নতুন লিডারগণ যোগদানের মাধ্যমে আলফা লাইফ পরিবার আরও সমৃদ্ধ হয়েছে বলে জানান বক্তারা।

 

পরে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি লিডারদের সঙ্গে নিয়ে প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় এফএ,ইউএম ও বিএমসহ কর্মকর্তাদের সাথে যোগাযোগ, ল্যাপস এবং রানিং পলিসি গ্রাহকদের সাথে যোগাযোগসহ সর্বপরি গ্রাহক সেবা প্রদানের নিমিত্তে ৫৭ জন নারী কাস্টমার কেয়ার অফিসারের সমন্বয়ে কাস্টমার কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন।

 

সেই সাথে প্রধান কার্যালয়ে ১৬ জন ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বার সম্বলিত সপ্তম তলা এবং ৩৫ জন ইউনিট ম্যানেজারের চেম্বার সম্বলিত ৬ষ্ঠ তলার কার্যালয় সমুহ উদ্বোধন করেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসের অর্জিত প্রিমিয়াম হতে ২০২৫ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসে প্রায় ৩ কোটি টাকার প্রিমিয়াম বেশি সংগৃহীত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন লিডারদের উষ্ণ অভ্যর্থনা জানান, সেই সাথে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম অর্জনের জন্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!