সর্বশেষ :
;
Home / সারাদেশ / সখীপুরে ১২ বছরের শিশু বলাৎকারের শিকার 

সখীপুরে ১২ বছরের শিশু বলাৎকারের শিকার 

 

 

 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

টাঙ্গাইলের সখীপুরে ১২ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় মামলা হয়েছে। উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ছোট মৌশা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিশু জানায়, ওই গ্রামের গনি সিকদারের ছেলে চাঁন মিয়া ওই শিশুর মুখ চেপে ধরে স্থানীয় জঙ্গলে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ভয়ে ওই শিশু কাউকে ঘটনাটি জানায়নি। হঠাৎ সে শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাকে বিস্তারিত খুলে বললে এ ঘটনার জানাজানি হয়।

 

 

সংশ্লিষ্ট  ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ ও ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

 

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভিযুক্ত চাঁন মিয়াকে আসামী করে সখীপুর থানায় মামলা করেছেন।

 

 

সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন,   এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানে হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;