নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাশ এলাকায় শনিবার সকালে প্রাডো গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন ।এ ঘটনায় প্রাডোটিকে(যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১১-৬৯২৫) আটক করেছে হাইওয়ে পুলিশ ।মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তাস্তর করেছে পুলিশ । নিহত ব্যক্তি হলেন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গানতিগাঁও গ্রামের মোঃ আব্দুল্লার ছেলে আজিজ মিয়া(৩৮) ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় সকাল আটটার দিকে প্রাডো গাড়িটি চন্দ্রা থেকে উত্তরবঙ্গেও দিকে যা”িছলেন এসময় বাইপাশ এলাকায় গাড়িটি পৌছালে ওই পথচারী সড়ক পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে ঘটনা¯’লেই তার মৃত্যু হয় ।এসময় গাড়ির চালক ঘটনা¯’ল থেকে পালিয়ে যায় ।খবর পেয়ে ঘটনা¯’ল থেকে মরদেহ ও গাড়িটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ ।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।গাড়িটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন ।এ বিষয়ে আইনগত ব্যব¯’া প্রক্রিয়াদিন ।
projonmo21.com Popular bangla online newsportal