নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি সুতা তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।এ ঘটনায় হতাহতের কোন খবর না পেলেও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে ।শুক্রবার রাতের সাড়ে আটটার দিকে সফিপুর পশ্চিমপাড়া এলাকার করতোয়া স্পিনিং মিলসে এ ঘটনা ঘটে ।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।তবে আগুন লাগার কারন তাতক্ষনিক যানা জায়নি ।
কারখানা কতৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শুক্রবার রাতের সাড়ে আটটার দিকে ওই কারখানার সুতার বন্ধ গোডাইনে প্রথমে আগুন লাগে ।এসময় কারখানার কতৃপক্ষ প্রথমে আগুন নেভাতে চেষ্টায় র্ব্যথ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে জানায় ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তিন ঘন্টার চেষ্ঠায় রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে ।তবে তাতক্ষনিক আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা ।তবে কারখানা কতৃপক্ষের দাবি আগুনে প্রায় ৪ কোটি টাকার সুতা ,তুলাসহ ক্ষতি সাধন হয়েছে ।
কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন জানান রাত সাড়ে আটটার দিকে আগুন লাগে রাত ১১ টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ুন্ত্রনে আনলেও সর্ম্পূন আগুন নেভাতে তারা ভোর চারটা পর্যন্ত কাজ করেন ।এতে আমাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি ।তদন্ত শেষে যানাযাবে
।
projonmo21.com Popular bangla online newsportal