সর্বশেষ :
Home / সারাদেশ / পারভেজ হত্যার বিচারের দাবিতে দৌলতপুরে ছাত্রদলের মানববন্ধন

পারভেজ হত্যার বিচারের দাবিতে দৌলতপুরে ছাত্রদলের মানববন্ধন

 

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় মতিলাল সরকারি কলেজে এই কর্মসূচি পালন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন

উপজেলা ছাত্রদল এর সাবেক আহবায়ক মো. হুমায়ুন কবির এলিট,

সাবেক যুগ্ম আহবায়ক রাজু আহমেদ,শামীম হোসেন, জুয়েল হোসেন,উপজেলা ছাত্রদল নেতা মে: সবুজ হোসেন,চকমিরপুর ইউনিয়ন ছাত্রদল এর সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,মতিলাল ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা শেখ কায়ছার নাঈম, ইশতিয়াক আহমেদ রানা ও মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!