সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরাণ স্মরণে ২৭ তম কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল আছর বাদ কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড গুদারাঘাটে এলাকাবাসীর আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহীম প্রধান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মিলন খান প্রমুখ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, কালীগঞ্জ পৌর বিএনপির প্রচার সম্পাদক মো.সেলিম মিয়া, সহ-যুব বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম রফিক,

কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো.সফিক মিয়া ও নুর মোহাম্মদ নুরু, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, কালীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মোহাম্মদ, সেবা হোটেলের মালিক মো. ফারুক মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!