মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
মির্জাপুরে নদী ভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি ও থলপাড়া গ্রামবাসীর উদ্যোগে থলপাড়ায় এই কর্মসুচীর উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষযক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক জুয়েল খান প্রমুখ।
জানা গেছে, থলপাড়া ব্রিজের নিচে ঝিনাই নদীতে গত কয়েক বছর ধরে বর্ষাকালে ড্রেজার দিয়ে বালি তোলায় নদীতে ভাঙন দেখা দেয়। গ্রামবাসীর আন্দেরনেও থামেনি বালি তোলা। ভাঙনের ফলে নদীর উপর নির্মিত ব্রিহটি ঝুকির মধ্যে পড়ে। গত এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে গ্রামবাসী এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উদ্যোগ নেয় । তারা চাঁদা তুলে ভাঙন স্থানে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেন। তাদের উদ্যোগে রোববার জিও ব্যাগ ফেলা কর্মসূচীর উদ্বোধন করা হয়।
৮ লাখ লাখ ব্যয়ে ওই স্থানে ২ হাজার জিও ব্যাগ ফেলা হবে ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল খান জানিয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষযক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নদীতে বালি উত্তোলন বন্ধ না হওয়ায় ভাঙনের ফলে ব্রিজটি ঝুকির মধ্যে পড়ে। ব্রিজ রক্ষায় স্থানীয় বিএনপি এবং থলপাড়া গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়। সেই কর্মসুচীর সাথে উপজেলা বিএনপির একাত্মতা ঘোষনা করেছে।
projonmo21.com Popular bangla online newsportal