সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে আগুনে পুড়লো ৭ কক্ষ

কালিয়াকৈরে আগুনে পুড়লো ৭ কক্ষ

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ড ডাইনকিনি এলাকায় রোববার রাতে স্থানীয় মোসলেম উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পনে এক ঘন্টার চেষ্টায় রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় রাত সোয়া আটটার দিকে ওই বাড়ির ফারুক হোসেন কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে । পড়ে আশেপাশের আরো সাতটি পক্ষে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আধাপাকা টিনসেল কলোনির ৭ টি কক্ষ পুরে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। প্রাথমিক ধারণা করা হচ্ছে রাইচ কুকার থেকে আগুন সূত্রপাত ঘটতে পারে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান খবর পেয়ে দুইটি ইউনিটের সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!