মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সংঘাতের আশঙ্কায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বাঁশতৈল ইউনিয়নের কাইতলায় এ বছরের প্রথম গরুর হাট শেষ হল।
শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকেই ওই হাটে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, বিগত ১৪৩১ বঙ্গাব্দের জন্য ওই হাটের ইজারা পান ওই এলাকার হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি ২৯ চৈত্র পর্যন্ত হাটে খাজনা তুলেন। বছর শেষে ১৪৩২ বঙ্গাব্দের জন্য ওই হাটের জন্য দরপত্র আহবাান করেন উপজেলা প্রশাসন। তখন হেলাল উদ্দিন দরপত্র কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করেন। হাইকোর্ট ৬ মাসের জন্য ওই হাটের দরপত্র কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। এর বিরুদ্ধে হাইকার্টের আপীল বিভাগে আপীল করেন স্থানীয় এক ব্যবসায়ী। আপীল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে কাইতলা হাটের দরপত্র কার্যক্রম চালাতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। প্রশাসন অতিরিক্ত জিপির মতামত নিয়ে দরপত্র কার্যক্রম শুরু করেন। গত ২৭ মার্চ দরপত্র উন্মুক্ত করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী মাসুদুর রহমান ১৪৩২ বঙ্গাব্দের জন্য কাইতলা গরুর হাটের ইজারা পান।
এদিকে আপীল বিভাগের নির্দেশে প্রশাসন কাইতরা গরুর হাটের দরপত্র কার্যক্রম শুরু করার পর হেলাল উদ্দিন এবং তার লোকজন বিভিন্নভাবে হাটের কার্যক্র ব্যাহত করার চেষ্টা করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়। যেকোন সময় সংগাতের আশঙ্কা দেখা দেয়। এ অবস্তায় নতুর ইজারাদার মাসুদুর রহমান হাট বুঝে নিয়েও দুশ্চিন্তায় পড়েন। তিনি ১৯ এপ্রিল বছরের প্রথম হাটের দিনের জন্য সহাযতা চেয়ে জো প্রশাসকের নিকট আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষীতে জেলা প্রশাসক শরীফা হক শনিবার কাইতলা গরুর হাটে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনা ও পুলিশ সদস্যদের অবস্থান করার নির্দেশ দেন।
জেলা পশাসকের নির্দেশে শনিবার সকালেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম আহমেদসহ সেনা ও পুলিশ সদস্যরা কাইতলা হাটে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে দিনব্যাপি হাটের কার্যক্রম শান্তিপুর্নভাবে ছলে।
কাইতলা গরুর হাটের নতুন ইজারাদার মাসুদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায়া বছরের প্রথমদিন হাটের কার্যক্রম শান্তিপুর্ণভাবে হয়েছে। হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান বলেন, দিনব্যাপি কাইতলা হাটের কার্যক্রম শান্তিপুর্ণভাবে চলেছে। হাটে ক্রেতা বিক্রেতারা আগের মতই স্বাভাবিকভাবে তাদের বেচাকেনা করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal