মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে এক পকেটমারকে জেল এবং অপর জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। শনিবার বাশতৈল ইউনিয়নের কাইতলা গরুর হাটে দুই পকেটমারকে জনতা পাকরাও করে ধরলে ওখানে উপস্থিত সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান এই আদেশ দেন।
জানা যায়, শনিবার ছিল কাইতলা বছরের প্রথম গরুর হাট। বিকেলে ওই হাট থেকে জনতা দুই পকেটমারক পাকরাও করে ধরে ফেলে। পরে তাদেরকে হাটে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমানের কাছে হাজির করা হয়। এসময় ম্যাজিস্ট্রেট নরসিংদির বোলাবোর ওয়াশিমকে সাতদিনের জেল এবং একই জেলার শিপপুরের আব্দুর রহিমকে দুইশত টাকা জরিমানার নির্দেশ দেন।
projonmo21.com Popular bangla online newsportal