সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিকের আত্মহত্যা

কালিয়াকৈরে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিকের আত্মহত্যা

 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বৃহস্পতিবার রাতে মন্ডল গ্রুপের মন্ট্রিমস কারখানার
কর্তৃপক্ষের মানসিক নির্যাতন ও স্বে”ছাচারিতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে
ওই কারখানার ইদ্রিস আলী(১৯) নামের শ্রমিক । ঘটনার পর থেকেই কারখানা ছুটি ঘোষণা করেছে
কতৃপক্ষ ।
নিহত ওই শ্রমিক হলেন নীলফামারী সদর উপজেলার নিত্যনন্দি গ্রামের আউয়াল মিয়ার ছেলে সে উপজেলার
মৌচাক নিশ্চিন্তপুর এলাকার রমু মিয়ার বাড়িতে ভাড়া থেকে মন্ট্রিমস কারখানায় কাটর্ুুন সেকশনে
চাকরি করতো ।
কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানাযায় বৃহস্পতিবার দিবাগত রাতের ১২ দিকে নাইট ডিউটি চলাকালে
তার ব্যবহৃত নিজ ফোনে ফেসবুকে স্টাটাস দিয়ে বিষাক্ত কেমিকাল খায় ।পরে অন্যন্য শ্রমকিরা খোজ পেয়ে
তাকে উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে
সেখানে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎস্যাধীন অবস্তায় তার মৃত্যু হয় ।

মৃত্যুর আগে ওই শ্রমিক একটি ফেসবুকে স্টাটাস দেন। সেখানে তিনি লেখেন,” মন্ডল গ্রুপ মন্টিন্স
লিমিটেড এখানে এক বছর যাবত চাকরি করি। কিছু লোক আসার তিন মাস এবং ছয় মাস হচ্ছে
তাদেরকে পার্মানেন্ট করে। আমাকে করেনা কারণ হচ্ছে আমরা মেশিনের লোক। একদিন ছয়টায়
গিয়েছিলাম তার জন্য আমাদেরকে বিচার করেছে আমি কি অপরাধ করছি। তাদের জন্য আমার জীবন আমি
শেষ করে দেব। এর জন্য দায়ি আমাদের সেকশনের প্লানিং কামরুল স্যার আর হচ্ছে ম্যানেজার হারুন স্যার ওরা
মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে
সুইসাইড করব। ঈদের নিয়মে আমি অনেক কষ্ট পাইছি এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর আপনারা এর
বিচার করবেন এই পৃথিবীর – মোহাম্মদ ইদ্রিস আলী”।

কারখানার এডমিন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,ঘটনা সত্যতা স্বীকার করে
প্রতিবেদককে সংবাদটি প্রচার না করার অনুরোধ জানান।

মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সেলিম জানান,কারখানা থেকে ফোন দিয়ে জানানো হয়েছে
একজন শ্রমিক মারা গিয়েছে ।খবর পেয়ে কারখানা পরির্দশন করেছি ।শ্রমিকের মরদেহ ময়না তদন্ত শেষে
শুক্রবার বিকালে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন
করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!