সর্বশেষ :
Home / সারাদেশ / মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গা উৎসব দেবীর গজে আগমন নৌকায় গমন

মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গা উৎসব দেবীর গজে আগমন নৌকায় গমন

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি: আকাশে বাতাসে এখন শারদ উৎসবের শিহরণ। শিল্পের তুলির আঁচড়ে উদ্ভাসিত করে তুলেছে মহিষাসুর মোদিনীকে কুমার পাড়া থেকে প্রতিমার অধিষ্ঠান এখন মন্ডপে।বোধনে খুলে গেছে তাঁর আয়ত চোখের পলক। অসুর বধে চক্র, গদা,তীর-ধনুক, খড়গ-কৃপান,ত্রিশুল হাতে দেবী হেঁসে উঠেছেন এই ধরনীতে, সনাতন বিশ্বাসে,কৈলাশ শিখর ছেড়ে পিতৃগৃহে এসেছেন মা দুর্গা। মেহেরপুর সদর উপজেলাতে ৩৭ টি মন্ডপে পূঁজা উৎযাপন করবে সনাতন ধর্মের লোকজন। মেহেরপুর জেলাতে পূঁজা উৎসবে পুলিশ, রেব, বিজিবি, এবং আনছার বাহিনী আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।মেহেরপুরের বড় এবং প্রধান মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, বড় বাজার, মেহেরপুর পুঁজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কাজল দত্ত জানান আমরা খুব সুন্দর ভাবে পুজা উৎযাপন করতে পারবো আশা করি কোন সমস্যা হবে না, সকলের সহযোগিতায় এই উৎসব শেষ করতে পারবো ভালোভাবে।তিনি জানান আমরা এই পুঁজা উৎসবে বস্ত্রবিতরণ,মহাপ্রসাদ বিতরণ, ভাব সঙ্গীত, এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবো,ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উৎসবের আনন্দ উপভোগ করবো। এবং প্রসাশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলার সার্বিক সহযোগিতা করবে বলে আশা করি। যেহেতু এবার করোনার প্রকোপ কম বিধায় আনন্দঘন পরিবেশে পুঁজা পালন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!