সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে দূর্নীতি বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত 

কালিয়াকৈরে দূর্নীতি বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বুধবার সকালে গণসচেতনতা ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্য দূর্নীতি বিরোধী আলোচনা সভা ,চিত্রাঙ্কন ,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মশিউর রহমান খান,কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত রহমান সহ ভিবিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় উপজেলা হলরুমে বিতর্ক প্রতিযোগিতায় ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ম পর্বে জনগণের সম্মিলিত সচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে, ২য়পর্বে নৈতিক ও সুশিক্ষার গুরুত্বই পারে সুনাগরিক গড়তে এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীগণ দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহই প্রধান চালিকা শক্তি- বিষয়ে পক্ষে,বিপক্ষে যুক্তি উপ¯’াপন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;