সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার  দুপুরে উপজেলার তুমলিয়ার ইউনিয়নের টেক মানিকপুরের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. শুক্কুর আলীর (৫০) বাড়ি কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বড়নগর এলাকায়। তবে বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন যাবত টেক মানিকপুরে তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বাস করছিলেন। তিনি তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ইব্রাহিমের পিতা।

স্থানীয়রা জানায়, নিহত মো. শুক্কুর আলী ধান কাটার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। ধান কাটা অবস্থায় বৃষ্টির সাথে আকম্মিক বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পড়ে তার সাথে থাকা সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;