সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে পুকুরে ভাস্যমান মাইক্রোবাস উদ্ধার

কালিয়াকৈরে পুকুরে ভাস্যমান মাইক্রোবাস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা- বলিয়াদ আঞ্চলিক সড়কে একটি পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

তবে গাড়িটির কোনো মালিকানার খোঁজ মেলেনি।

রোববার(১৩ এপ্রিল) উপজেলার বলিয়াদী এলাকায় একটি পুকুরে থেকে গাড়িতে উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা- বলিয়াদী আঞ্চলিক সড়কের সন্ধ্যা হলেই চুরি ছিনতাই ডাকাতি ঘটনা ঘটে। এ ভয়ে অনেকেই ওই সড়ক চলাচল বন্ধ করে দিয়েছে। তারি ধারাবাহিকতায় শনিবার রাতের কোনো এক সময় ওই সড়কে গাছ ফেলে দুটি অটোরিকশা ছিনতাই হয়। রোববার সকালে উপজেলার নাওলা এলাকায় একটি পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টায় পুকুর থেকে গাড়িতে উদ্ধার করা হয়। তবে এখনো কোনো গাড়ির চালক বা মালিকানার খোঁজ পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;