সর্বশেষ :
;
Home / সারাদেশ / ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের র্ববরোচিত হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শুক্রবার জম্মা নামাজের পর বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন জেলা ছাত্রশিবির ও সাধারন মুসুল্লিরা ।

এসময় উপজেলার সফিপুর বাজার কেন্দ্রীয় জামে সমজিদের সামনে থেকে জুম্মা নামাজের পর একটি বিক্ষোভ র‌্যালি বের হয় ।এসময় র‌্যালিতে জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ও ইসলামী আন্দোল, সাধারন মুসুল্লিরা সহ আসে পাশের এলাকা থেকে প্রায় দের হাজার লোকজন এতে অংশ গ্রহন করেন ।র‌্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার,আনসার একাডেমি, পল্লীবিদুৎ বাজার এলাকা পদক্ষিন করে সফিপুর র্মডান হাসপাতালের সামনে পথসভা অনুষ্ঠিত হয় ।

এসময় পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আল আরাফাত,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, মুফতি আব্বাস উদ্দিন আব্দুল্লাহ,মুফতি আবু সালেহ সালাউদ্দিন,মুজাহিদ ইসলাম,মুফতি মোহাম্মদ জাবের ,মুফতি মুহাম্মদ নুরুল্লাহ,মুফতি মনিরুজ্জামান উসমানী,মুফতি আরিফ উল্লাহ জাউহারী,মুফতি হেদায়েত উল্লাহ কাশেমপুরী ও হযরত মাওলানা মঘবুল হোসেন প্রমুখ ।এসময় বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বাহিনীরা মুসলিমদের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে সেটা সারা মুসলিম জাহানের কলিজায় লেগেছে ।আমরা এ হামলার প্রতিবাদ জানাই ।বিশ্বে অনেক মুসলিম দেশ আছে তারা সবদিকেই প্রদিবাদ করার মতো যোগ্যতা রাখেন অথচ গাজা আজ ময়দানে পরিনত হয়েছে মুসলিমদের কান্নায় ওই দেশ ভারি হয়ে আসছে ।আমরা বাংলাদেশের মুসলিমরা গাজা বাসীর পাশে সবসময় আছি ।প্রয়োজনে আমরা জিহাদ কাফেলায় যেতে প্র¯‘ত আছি ।এসময় বক্তারা ইসরায়েলের উৎপাদিত বাংলাদেশে সকল পন্য র্বজন করার আহব্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;