সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলন। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খায়রুল আহসান মিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর মাষ্টার, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ বাচ্চু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাবুদ্দীন আকন্দ, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাদেকুর রহমান কমল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম কামাল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষকমন্ডলি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!