সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে বিশ্ব প্রবীণ দিবস পালন

মেহেরপুরে বিশ্ব প্রবীণ দিবস পালন

 

 

জাহাঙ্গীর আলম সবুজঃ পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় মেহেরপুরেও উদ্‌যাপিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।

 

শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়।

 

মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডাঃ এম এ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!